পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা থানার অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মোছা. সাহানাজ পারভীন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির বিভিন্ন নোটের সর্বমোট ৬০ হাজার ৪৪০ টাকা জব্দ করা হয়।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেলে মান্দা থানার একটি অভিযানে উপজেলার বানিশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহানাজ পারভীন বানিশ্বর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
পুলিশ জানায়, অভিযানে সাহানাজ পারভীনের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির বিভিন্ন নোটের সর্বমোট ৬০ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা এক সহযোগী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেপ্তার নারীসহ পলাতক সহযোগীর বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ও জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন