ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮, তালিকায় আ.লীগ নেতা

খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতাসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জুয়া ও মাদকসংক্রান্ত মামলার আসামি ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং অন্যান্য মামলার আসামি রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর এলাকা থেকে মান্নান হাজরা (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা বলে জানিয়েছে পুলিশ। ২০২৪ সালে পাইকগাছা থানায় দায়ের করা ১৬ নম্বর নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পাইকগাছা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) একরামুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ১৮ জনের মধ্যে জুয়া আইনে ছয়জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং নিয়মিত মামলার আসামি দুজন রয়েছেন। এ ছাড়া অন্যান্য অপরাধে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ কার্যক্রম চলবে বলেও জানান তিনি। একই সঙ্গে অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮, তালিকায় আ.লীগ নেতা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x