ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য দুটি বিআরটিসি বাস উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে সংযোজিত দুটি দ্বিতল বিআরটিসি বাস উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) প্রধান অতিথি হিসেবে বাস দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘœ  যাতায়াত নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে তারা নিয়মিত ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে । তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে শুধু শ্রেণিকক্ষ, গবেষণাগার কিংবা আবাসন সুবিধা নিশ্চিত করাই যথেষ্ট নয়; এর পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতসহ  প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করাও অত্যন্ত  জরুরি। আমরা আশা করি, নতুন দুটি বাস শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক হবে। শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোবিপ্রবি পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নোয়াখালী, এর ম্যানেজার রাজু মোল্লাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য দুটি বিআরটিসি বাস উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x