ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

পাইকগাছা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গঠন এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে খুলনার পাইকগাছা সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে সবুজ ও সুন্দর রাখতে গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বৃক্ষরোপণ অভিযানে উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাইকগাছা সরকারি কলেজ শাখার সেক্রেটারি মোঃ শাহাদাত হোসাইন এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

বক্তারা বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

পাইকগাছা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x