ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিনোদন

অবশেষে মাছরাঙা টেলিভিশন ইস্যুতে মুখ খুললেন পরীমনি, ক্ষোভ প্রকাশ করে বললেন,আমার কাছে অপরাধী তো এখন আপনারা।

মাছরাঙা টেলিভিশনের প্রকাশিত একটি ফটোকার্ড নিয়ে দুঃখ প্রকাশের পরও ক্ষোভ কমেনি ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনির। তাঁর দাবি, ওই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাভাবিকভাবে কোনো পোস্ট করতে পারছেন না তিনি। এমনকি তাঁর সন্তানদের ছবিতেও যুক্ত হচ্ছে হাজারো নেতিবাচক মন্তব্য।

পরীমনি বলেন, মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে শুধু একটি ফটোকার্ডের মাধ্যমে দুঃখ প্রকাশ করায় তাঁর কোনো উপকার হচ্ছে না। বরং তাঁর স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, যার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

নিজের ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, কাজের কিংবা ব্যক্তিগত—কোনো ধরনের পোস্টই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাভাবিকভাবে করতে পারছেন না। এমনকি তাঁর সন্তানদের ছবিও বিদ্বেষমূলক মন্তব্য থেকে রেহাই পাচ্ছে না।

তিনি আরও বলেন, এ ঘটনার কারণে তাঁর মানসিক শান্তি ও কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছরাঙা টেলিভিশন অপরাধীদের আইনের আওতায় আনার কথা বললেও কবে নাগাদ সেই পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ক্ষোভের একপর্যায়ে পরীমনি বলেন, ‘আমার কাছে অপরাধী তো এখন আপনারা।

পরীমনির এই বক্তব্যে স্পষ্ট, শুধু দুঃখ প্রকাশ নয়, ঘটনার কার্যকর সমাধান এবং দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ চান তিনি। তবে এ বিষয়ে মাছরাঙা টেলিভিশনের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অবশেষে মাছরাঙা টেলিভিশন ইস্যুতে মুখ খুললেন পরীমনি, ক্ষোভ প্রকাশ করে বললেন,আমার কাছে অপরাধী তো এখন আপনারা।

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x