কোরবানির ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’-য় সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল পরীমনিকে। অভিনয়ে ব্যস্ততা কম থাকলেও ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিয়মিত যোগাযোগ রয়েছে।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে গোলাপি পাড়ের সাদা শাড়ি, খোলা চুল ও সাধারণ গহনায় দেখা যায়। সাদামাটা সাজে তার স্নিগ্ধ ও মোহনীয় উপস্থিতি নজর কেড়েছে।
সেলফি স্টাইলে তোলা ছবিগুলোর কোনো কোনোটিতে পরীমনির মুখে ছিল লাজুক হাসি। আবার কিছু ছবিতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে তার উপস্থিতি ফুটে উঠেছে।
ছবি প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যেই সেগুলোতে লাখো মানুষের প্রতিক্রিয়া এবং হাজার হাজার মন্তব্য জমা পড়ে।
পরীমনির এই সাধারণ ও স্নিগ্ধ রূপের প্রশংসা করেছেন নেটিজেন ও ভক্তরা। কেউ তাকে ‘ডানাকাটা পরী’র সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ প্রশংসা করেছেন তার নিষ্পাপ হাসির।
অভিনয় থেকে সাময়িক দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির প্রতিটি পোস্টই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে।
সূত্র: দিনাজপুর টিভি

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন