ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

কুমিল্লা সারাবেলা

নিজেরা আদর্শের প্রতিফলন ঘটালেই পরবর্তী প্রজন্ম পথ দেখবে’: হোমনায় রুকনদের মিলনমেলায় নাজিম উদ্দিন মোল্লা।

নাজিম উদ্দিন মোল্লা চেয়ারম্যান হোমনা তিতাস মেঘনা উন্নয়ন ফোরাম ছবি: সংগ্রহীত

কুমিল্লার হোমনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হোমনা উপজেলা শাখার উদ্যোগে ‘রুকনদের পারিবারিক মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি এবং হোমনা-তিতাস ও মেঘনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মোল্লা পারিবারিক বন্ধন সুদৃঢ় করা, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আগামী দিনের পথচলাকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​অনুষ্ঠানে মো. নাজিম উদ্দিন মোল্লা তাঁর বক্তব্যে বলেন, "আমরা নিজেরা যদি নিজেদের জীবনে আদর্শের প্রতিফলন ঘটাতে পারি, তাহলেই কেবল আমাদের পরবর্তী প্রজন্মের সামনে একটি জীবন্ত উদাহরণ রেখে যেতে পারব।

​তিনি আরও বলেন, "আমাদের প্রত্যাশা—এই মিলনমেলা কেবল আনন্দ-উৎসবের একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি আমাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পরিবারগুলোর মধ্যে পরিচিতি বৃদ্ধি, বিপদে-আপদে পারস্পরিক সহযোগিতা এবং আগামী দিনের সাংগঠনিক পথচলাকে আরও গতিশীল ও কার্যকর করার এক অনন্য উপলক্ষ হয়ে উঠবে।

​শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এই বিশেষ মিলনমেলায় সভাপতিত্ব করেন হোমনা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ কাজী ছাইদুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শামীম সরকার এবং উপজেলা জামায়াতের রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারি কাজী মো. ইব্রাহিম খলিল। এছাড়া হোমনা পৌর জামায়াতের আমীর মো. জায়েদুর রহমান মজুমদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের রুকন ও তাঁদের পরিবারের সদস্যরা দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন।

​অনুষ্ঠান সূত্রে জানা যায়, দিনব্যাপী এ আয়োজনে পারিবারিক বন্ধন সুদৃঢ় করা, দৈনন্দিন জীবনে নৈতিক মূল্যবোধ চর্চা এবং প্রতিটি ঘরে আদর্শ পরিবার গঠনের নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক পরিচিতি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নিজেরা আদর্শের প্রতিফলন ঘটালেই পরবর্তী প্রজন্ম পথ দেখবে’: হোমনায় রুকনদের মিলনমেলায় নাজিম উদ্দিন মোল্লা।

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x