ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

সীমান্তে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক।

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখা, সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে দুই বাহিনীর আঞ্চলিক পর্যায়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত সীমান্ত বৈঠকে এ অঙ্গীকার করা হয়।

বৈঠকে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অন্যদিকে সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের প্রতিনিধিরা ফলপ্রসূ ও গঠনমূলক মতবিনিময় করেন।এ সময় সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই বাহিনীর কর্মকর্তারা। সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বৈঠকে গৃহীত আলোচনা ও সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সীমান্তে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক।

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x