ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

নোবিপ্রবিতে অ্যালামনাই-শিক্ষার্থী সংযোগ ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যের অভিজ্ঞতা বিনিময়, ক্যারিয়ার নির্দেশনা ও পেশাগত নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে ‘এনএসটিইউ অ্যালামনাই-স্টুডেন্ট কানেক্ট: সাকসেস স্টোরিজ, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) যৌথভাবে এ আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দিন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদ সারওয়ার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘নোবিপ্রবির বেশ কয়েকজন কৃতী অ্যালামনাই আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এতে আমরা আনন্দিত। অত্যন্ত আশাব্যঞ্জক বিষয় হলো, আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন। অতীতে সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধা নিয়ে আমাদের অ্যালামনাইরা যদি এভাবে এগিয়ে যেতে পারেন, তবে বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আরও বেশি কিছু আশা করতে পারি। এ ধরনের আয়োজন পুরোনোদের সঙ্গে নতুনদের একটি মেলবন্ধন গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।’

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নানামুখী উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা ও গবেষণার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় নোবিপ্রবির আসন্ন তৃতীয় সমাবর্তনে অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মেধাবৃত্তি চালু এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পাঠ্যক্রম উন্নয়নে কৃতী অ্যালামনাইদের সহযোগিতা কামনা করেন তিনি।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ও নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী বি. এম. শাহরিয়ার আবদুল্লাহ-বিন-ফরিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাসুদুর রহমান দেওয়ান এবং মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও নোবিপ্রবির ফার্মেসি বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী কামরুল হাসান রিমেল।

দুই পর্বে আয়োজিত ক্যারিয়ার গাইডেন্স সেশনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এস. এম. নাঈম উদ্দিন, নোয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুব ই নূর, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের ব্যবস্থাপক আশরাফুল আলম এবং নেমস্পেস আইটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা আখলাসুর রহমান (মাশপি)। তাঁরা সবাই নোবিপ্রবির বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।

সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ এবং আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা অর্জন এবং কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

নোবিপ্রবিতে অ্যালামনাই-শিক্ষার্থী সংযোগ ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x