ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

দিনাজপুরে ট্রেনের নিচে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু: নেপথ্যে স্বামীর মানসিক যন্ত্রণার অভিযোগ।

নিহত স্কুল শিক্ষিকা ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 বুধবার (৪ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রহমতনগর রেলওয়ে কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বাংলা বিভাগের শিক্ষক। তাঁদের বাড়ি সৈয়দপুর শহরের বাবুপাড়া এলাকায়।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে রুনা লায়লাকে বিষণ্ন অবস্থায় বসে থাকতে দেখা যায়। তাঁর মানসিক অবস্থা অস্বাভাবিক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন তাঁকে সেখান থেকে সরে যেতে বলেন। পারিবারিক সূত্র দাবি করেছে, বেশ কিছু দিন ধরে স্বামী তাঁকে মানসিকভাবে নির্যাতন ও যন্ত্রণা দিয়ে আসছিলেন। সেই পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্বজনরা।

​এর কিছুক্ষণ পর চিলাহাটি থেকে খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি পার্বতীপুর জংশনে প্রবেশের সময় রহমতনগর কলোনি এলাকায় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।

​পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

​পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং পারিবারিক নির্যাতনের অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

দিনাজপুরে ট্রেনের নিচে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু: নেপথ্যে স্বামীর মানসিক যন্ত্রণার অভিযোগ।

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x