ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

মনপুরায় স্ত্রীকে দিয়ে অনৈতিক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

ছবিঃ ইনসাফ টাইমস ২৪

ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে অনৈতিক ব্যবসা পরিচালনার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। এ সময় ঘটনাস্থল থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কথিত দুই খদ্দের ও এক মোটরসাইকেলচালক।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের পুরাতন হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন ঝোপ থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক স্বামীর নাম মিজান। তিনি উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এলাকায় তিনি ‘জাটকি মিজান’ নামে পরিচিত। তার স্ত্রীর নাম রাণি বেগম (ছদ্মনাম)। তিনি উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে মোটরসাইকেলচালক মাজেদের সহায়তায় স্ত্রীকে নিয়ে হাজিরহাট ইউনিয়নের পুরাতন হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধে আসেন মিজান। অভিযোগ রয়েছে, মাজেদের মধ্যস্থতায় দুই ব্যক্তির সঙ্গে স্ত্রীর যৌনকর্মের জন্য ৫ হাজার টাকায় চুক্তি করেন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেলে স্বামী-স্ত্রী দুজন স্লুইসগেট সংলগ্ন ঝোপে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। তবে মোটরসাইকেলচালক মাজেদ ও কথিত দুই খদ্দের পালিয়ে যায়।

পরে পুলিশ আটক রাণি বেগমের কাছ থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বলে জানা গেছে।আটক স্বামী-স্ত্রী দাবি করেন, অভাবের কারণে পেটের দায়ে তারা এ কাজে জড়িয়েছেন। তবে উদ্ধার হওয়া ইয়াবা তাদের নয় বলে দাবি করেন তারা। তাদের ভাষ্য, মোটরসাইকেলচালক মাজেদ ইয়াবাগুলো তাদের কাছে রেখে পালিয়ে যান।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে আটক স্বামী-স্ত্রীকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটক স্বামী-স্ত্রীকে পুলিশের হেফাজতে নেওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মনপুরায় স্ত্রীকে দিয়ে অনৈতিক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x