ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছবিঃ ইনসাফ টাইমস ২৪

ভোলার মনপুরায় হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদ্রাসায় কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এসব কর্মসূচিতে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নুর নবী শিবলী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী মৌলভী মোঃ সালাউদ্দিন। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দিনটিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন হিসেবে উল্লেখ করেন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় বন্দিদশা থেকে মুক্তি পান তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা ও দেশ পরিচালনায় তাঁর অবদানের কথাও তুলে ধরেন।

আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে দিবসটির ইতিহাস, তাৎপর্য ও জাতীয় জীবনে এর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

কুইজ ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x