ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

করবো সমবায়, গড়বো দেশ’ স্লোগানে মনপুরায় সমবায় দিবস পালিত

ছবি: ইনসাফ টাইমস ২৪

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডা. কামাল উদ্দিন ও আঃ খালেক সেলিম মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা জামায়াতের আমির আমিনুল ইহসান জসিম, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রহিম ফরাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদল নেতা আব্বাস উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

করবো সমবায়, গড়বো দেশ’ স্লোগানে মনপুরায় সমবায় দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x