ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প থেকে পলাতক ৭ জন রোহিঙ্গা আলীকদমে বিজিবির হাতে গ্রেফতার

ছবিঃ সংগৃহিত

কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন রোহিঙ্গা শরণার্থীকে আলীকদমে আটক করেছে বিজিবি।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর ২নং জিপি গেইট সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক গতিবিধি দেখে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

জিজ্ঞাসাবাদে তারা জানান, আনুমানিক ২ মাস আগে দালাল চক্রের মাধ্যমে ক্যাম্প থেকে পালিয়ে কাজের সন্ধানে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান করছিলেন তারা।

আটককৃত ৭ জনের মধ্যে ১৪ নং হাকিমপাড়া ক্যাম্পের ৩ জন, ১৭ নং বালুখালি ক্যাম্পের ২ জন, ১৮ নং বালুখালি ক্যাম্পের ১ জন এবং ৯ নং বালুখালি ক্যাম্পের ১ জন রয়েছেন।

পরে রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত ২টায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি নং-২১/২০২৬) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প থেকে পলাতক ৭ জন রোহিঙ্গা আলীকদমে বিজিবির হাতে গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন রোহিঙ্গা শরণার্থীকে আলীকদমে আটক করেছে বিজিবি।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর ২নং জিপি গেইট সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক গতিবিধি দেখে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

জিজ্ঞাসাবাদে তারা জানান, আনুমানিক ২ মাস আগে দালাল চক্রের মাধ্যমে ক্যাম্প থেকে পালিয়ে কাজের সন্ধানে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান করছিলেন তারা।

আটককৃত ৭ জনের মধ্যে ১৪ নং হাকিমপাড়া ক্যাম্পের ৩ জন, ১৭ নং বালুখালি ক্যাম্পের ২ জন, ১৮ নং বালুখালি ক্যাম্পের ১ জন এবং ৯ নং বালুখালি ক্যাম্পের ১ জন রয়েছেন।

পরে রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত ২টায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি নং-২১/২০২৬) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x