ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজধানী

গলাচিপা-দশমিনা সড়কের পরিবহন সংকট সমাধানে উদ্যোগের আশ্বাস নুরুল হক নুরের

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার ঘোষণা, সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের ইঙ্গিত

পটুয়াখালীর গলাচিপা-দশমিনা সড়কে দীর্ঘদিন ধরে চলমান পরিবহন সংকট ও যাত্রী দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। পাশাপাশি সাম্প্রতিক অতিবৃষ্টি, ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকারও ঘোষণা দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে নুরুল হক নুর বলেন, গলাচিপা-দশমিনা সড়কে পরিবহন ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ও উদ্বেগ তাঁর নজরে এসেছে। জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন, গলাচিপা ও দশমিনা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে তাঁর নির্বাচনী এলাকার যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাঁর বিশেষ প্রতিনিধি আবু নাঈম-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

নুরুল হক নুর বলেন, “আমাদের সামর্থ্যের মধ্যে থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হলে গলাচিপা-দশমিনা সড়কে যাত্রীসেবা স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ঘোষিত সহায়তাও দ্রুত বাস্তবায়িত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

গলাচিপা-দশমিনা সড়কের পরিবহন সংকট সমাধানে উদ্যোগের আশ্বাস নুরুল হক নুরের

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x