ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

নাটোরে হাসপাতালে মব সৃষ্টি ও চিকিৎসককে মারধর: প্রধান আসামি গ্রেফতার

নাটোরে সরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে মব (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি, ভাঙচুর ও কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনার প্রধান আসামি মোঃ সাকিব তরফদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল নাটোর সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র (ম্যাটারনিটি হাসপাতাল)-এ একটি নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল যুবক হাসপাতালে তাণ্ডব চালায়। তারা হাসপাতালের ভেতরে ব্যাপক ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদান করে। একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ শাহাবুজ্জামানকে মারধর করে অফিস কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এই অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

পরবর্তীতে এই ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক ডাঃ মোঃ শাহাবুজ্জামান বাদী হয়ে নাটোর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলাটি রুজু করেন।

নাটোর জেলা পুলিশ মিডিয়া সেল জানায়, মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেফতারে তৎপর হয় পুলিশ। নাটোর থানা পুলিশের একটি বিশেষ দল সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মোঃ সাকিব তরফদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাকিব নাটোর সদরের আগদিঘা খাঁ পাড়া এলাকার মৃত শাহজাহান তরফদারের ছেলে।

নাটোর থানার পুলিশ প্রশাসন জানিয়েছে, হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও চিকিৎসকের ওপর হামলাকারী বাকি আসামিদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা এবং হাসপাতালের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নাটোরে হাসপাতালে মব সৃষ্টি ও চিকিৎসককে মারধর: প্রধান আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x