ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

জুলাই শহিদ দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে মহান জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে নীলফামারী জেলা প্রশাসন ও জেলা পুলিশ। অদ্য ১৬ জুলাই ২০২৬ খ্রি., দুপুরে নীলফামারী জেলার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের অমর স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে নেতৃত্ব দেন নীলফামারী জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মো: নাইরুজ্জামান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। এ সময় পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন দেশের শান্তি, শৃঙ্খলা ও গণমানুষের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

স্মৃতিস্তম্ভে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীবৃন্দ বলেন, জুলাই শহীদদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, দেশপ্রেম, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এই আত্মত্যাগ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় অনুপ্রাণিত করবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই শহিদ দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x