ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান: ৭ দালালকে কারাদণ্ড

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেবা প্রত্যাশীদের হয়রানির অভিযোগে দালাল চক্রের ৭ সক্রিয় সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) সকাল সোয়া ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এবং র‌্যাব-১০ (সদর কোম্পানি)-এর সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

র‍্যাব জানায়, অভিযানকালে হাতেনাতে আটক হওয়া ৭ দালালের মধ্যে হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪) ও সাব্বির (২৫)-কে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মোরাদ (২৪) ও আবুল হাসান (৩৮)-কে ১৫ দিনের এবং মো. আরমান (৪৫)-কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, পাসপোর্ট অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে দালাল চক্রের বেআইনি কর্মকাণ্ডের কারণে সরকারি সেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। জনস্বার্থে সাধারণ মানুষের হয়রানি রোধ করতে ও দালাল চক্রের দৌরাত্ম্য নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান: ৭ দালালকে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x