ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

হামে থামছে না মৃত্যু মোট প্রাণহানি ৭৮০, নতুন শনাক্ত ১৪০

হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭৮০, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৪০

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে নতুন করে ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৪০ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন আরও ৮৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছেন ৬৮৫ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৫ জন। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ জনে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৪ হাজার ২৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৫ হাজার ৩১ জন।

হামের বিস্তার ও আক্রান্তের সংখ্যা বিবেচনায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

হামে থামছে না মৃত্যু মোট প্রাণহানি ৭৮০, নতুন শনাক্ত ১৪০

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x