নওগাঁর পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রাকিবুল ইসলাম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার হরিপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম হরিপুর গ্রামের মোঃ মমজাদ আলির ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৭টার দিকে রাকিবুল নিজ শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ের শিকার হন। বিষয়টি টের পেয়ে তিনি পরিবারের লোকজনকে জানান। তবে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে প্রথমে এক ওঝার কাছে নিয়ে যান।
সেখানে ওঝার ঝাড়ফুঁকের পর অবস্থার অবনতি হলে বেলা ১১টা ৩৫ মিনিটে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন সুলতানা তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে হাসপাতালে না এনে ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে চিকিৎসা শুরু করতে দেরি হওয়ায় তরুণটিকে বাঁচানো সম্ভব হয়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন