ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অর্থনীতি

১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে

আলোচনা সভা ও ফলজ গাছের চারা বিতরণ

"একটি শান্তিময় বিশ্বের জন্য সমবায়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ফরিদপুর শহরের আর এস ক্যাফেতে আয়োজিত এ অনুষ্ঠানে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সদস্যভুক্ত বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সভাপতি শেখ ফয়েজ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের উপদেষ্টা মাহফুজুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম এবং ব্যাংকের সহ-সভাপতি মো. এনায়েত হোসেন লিটন।

এ সময় বক্তব্য দেন সম্প্রীতি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খন্দকার কামাল হোসেন, মধুমতি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জাহিদ হোসেন, পিপলস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদক সোহেল রানা সেলিম, সদস্য এস এম সাহান, তৃণমূল কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি মো. সহিদ সরদার, সাঁকো সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. বিল্লাল হোসেন এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নাত আলী খানসহ অন্যান্য সমবায়ী নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান সবুজ বলেন, সমবায় শুধু একটি অর্থনৈতিক ব্যবস্থা নয়, বরং পারস্পরিক সহযোগিতা, সামাজিক ন্যায়বিচার, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবেশ রক্ষায় ফলজ গাছের চারা বিতরণের উদ্যোগকে তিনি সময়োপযোগী বলে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে শেখ ফয়েজ আহমেদ বলেন, সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক আস্থা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সবার সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্যদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x