ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে চলাচলে নিষেধাজ্ঞা

কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেনী জেলা প্রশাসন নতুন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক। তিনি জানান, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার কিশোর অপরাধ ও গ্যাং কালচারের বিষয়টি আলোচনায় এসেছে। পর্যবেক্ষণে দেখা গেছে, অনেক শিক্ষার্থী মাগরিবের পর পড়াশোনা বাদ দিয়ে অপ্রয়োজনে বাইরে সময় কাটাচ্ছে। তাদের একটি বড় অংশ পরবর্তীতে মাদকের সংস্পর্শে চলে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, এটি কোনো দমনমূলক পদক্ষেপ নয় এবং সন্ধ্যার পর বাইরে থাকলেই শিক্ষার্থীদের বিরুদ্ধে নির্বিচারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে—বিষয়টি এমন নয়। মূল উদ্দেশ্য হচ্ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে অবস্থান নিরুৎসাহিত করা।

এ উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x