ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

এইচএসসি পরীক্ষা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

নরসিংদীর শিবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাফিজ ও স্বাধীন। তারা দুজনই স্থানীয় আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার পরীক্ষা শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাফিজ ও স্বাধীন। বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় আকস্মিকভাবে পিকআপ ভ্যানটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া স্থানীয়দের বরাতে জানান, নিহত দুজন আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী এবং চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x