ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

পুনরায় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রাজাপুরের ফয়সাল আহমেদ

ঝালকাঠি: বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার কৃতি সন্তান মোঃ ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৫ নং বড়ইয়া ইউনিয়নের ০৩ নং আরুয়া গ্রামে। অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণ নেতা রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত। তিনি জুলাই গণঅভ্যুত্থানের একজন সংগ্রামী যোদ্ধাও।

ছাত্র ও যুব অধিকার আদায়ের আন্দোলনে দীর্ঘদিনের ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে পুনরায় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

রাজনৈতিক অঙ্গনে ফয়সাল আহমেদ গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর এর পরীক্ষিত ও বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে পরিচিত।

তার এই দায়িত্ব পাওয়ায় রাজাপুর উপজেলাসহ সমগ্র ঝালকাঠি জেলার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

এদিকে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ফয়সাল আহমেদ গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর এবং যুব অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

পুনরায় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রাজাপুরের ফয়সাল আহমেদ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x