ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

নাঙ্গলমোড়ায় বন্যাদুর্গতদের মাঝে ৪র্থ দফায় ত্রাণ বিতরণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চতুর্থ দফায় ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপির পক্ষ থেকে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ সালাউদ্দীন আলী বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ইউনিয়নের এক হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগে রয়েছে। অনেকের ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকার উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের পাশে দাঁড়াতেই ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্ত সবার কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম, ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু, উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সেলিম হাসান, যুবদলের সদস্য সচিব নজরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। বন্যাকবলিত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

নাঙ্গলমোড়ায় বন্যাদুর্গতদের মাঝে ৪র্থ দফায় ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x