ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় বরিশালের ঐতিহ্যবাহী হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজনে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

সমাবেশে বক্তারা দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনা এবং জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। বিভাগীয় এই সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় বরিশালের ঐতিহ্যবাহী হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজনে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

সমাবেশে বক্তারা দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনা এবং জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। বিভাগীয় এই সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x