ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে একটি খালের ওপর নির্মিত ছোট সেতু এখন কোমলমতি স্কুলশিক্ষার্থীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। কচুয়া-বেতাগী সড়কের বড় ব্রিজের ঢাল দিয়ে কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র কাঁচা রাস্তায় অবস্থিত এই সেতুটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিনেও এটি সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, এই একমাত্র কাঁচা রাস্তা এবং ঝুঁকিপূর্ণ সেতুটি ব্যবহার করেই প্রতিদিন কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট ছেলে-মেয়েরা যাতায়াত করে। সেতুটির জরাজীর্ণ ও নড়বড়ে অবস্থার কারণে প্রতিনিয়ত এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগেও স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক শিশু শিক্ষার্থী সেতু থেকে পা পিছলে নিচের খাদে পড়ে মারাত্মক জখম হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠিয়ে তারা চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে থাকেন। সামান্য অসাবধানতায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি। দীর্ঘদিন ধরে সেতুটির এই বেহাল দশা চললেও তা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
কোমলমতি শিশুদের দুর্ভোগের অবসান ঘটাতে এবং বড় কোনো দুর্ঘটনা এড়াতে অনতিবিলম্বে এই ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কার অথবা নতুন একটি টেকসই সেতু নির্মাণের জন্য কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও জোরালো দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও অভিভাবক মহল।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন