স্বপ্নের ফাইনালের অপেক্ষা শেষ। আজ যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচের মধ্য দিয়েই নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়ন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে, অন্যদিকে স্পেন দীর্ঘদিন পর আবারও বড় আসরের শিরোপা জয়ের আশা নিয়ে লড়বে।
ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে চলছে আলোচনা। দেশটির ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি সেমিফাইনালে খেলা দল থেকে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছেন না। তবে দুটি পজিশনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
রক্ষণভাগে নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্তিয়েলকে দেখা যেতে পারে। সেমিফাইনালে ইংল্যান্ডের প্রথম গোলের সময় মলিনার দিক থেকেই আক্রমণের সূচনা হয়েছিল। পরে বদলি হিসেবে মাঠে নেমে মন্তিয়েল অভিজ্ঞতা ও দৃঢ় পারফরম্যান্সের মাধ্যমে কোচের আস্থা অর্জন করেন।
মিডফিল্ডেও প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না রদ্রিগো ডি পল; তার পরিবর্তে খেলেছিলেন জুলিয়ানো সিমিওনে। তবে বদলি হিসেবে নেমে ডি পলও কার্যকর ভূমিকা রাখেন। ফলে ফাইনালে এই দুই ফুটবলারের মধ্যে একজনকে বেছে নিতে হতে পারে স্কালোনিকে।
এদিকে অনুশীলনে বিশেষ জার্সি (বিব) পরা খেলোয়াড়দের তালিকায় ছিলেন জিওভান্নি লো সেলসো। এতে ধারণা করা হচ্ছে, ফাইনালের একাদশে তার সুযোগ মিলতে পারে। যদি তিনি শুরুর একাদশে থাকেন, তাহলে লিয়ান্দ্রো পারেদেসকে বেঞ্চে বসতে হতে পারে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন