ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

কেরানীগঞ্জে জাল নোটসহ গলাচিপার তিন যুবক গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকার মাঠের কোণা ভূতেরগলি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গলাচিপা উপজেলার তিন যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর এসআই (নিঃ) মো. মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শুভাঢ্যা এলাকার হাজী ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাসরত তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাজিব মোল্লা (২০), পিতা মো. আব্দুল কুদ্দুস মোল্লা। তার স্থায়ী ঠিকানা পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন। তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

অপর গ্রেপ্তারকৃত মো. রব্বি হাওলাদার (২৫), পিতা মো. মোজাম্মেল হাওলাদার। তার স্থায়ী ঠিকানা গলাচিপা উপজেলার খারিজ্জমা এলাকা। তার কাছ থেকে ২৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

তৃতীয় গ্রেপ্তারকৃত মো. রাসেল (৩৪), পিতা মো. আনোয়ার হোসেন। তার স্থায়ী ঠিকানা গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকা। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা মাঠের কোণা ভূতেরগলিতে হাজী ইব্রাহিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার কাছ থেকে ৩৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ১ লাখ ১০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত কার্যক্রম শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

কেরানীগঞ্জে জাল নোটসহ গলাচিপার তিন যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x