দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ২৪২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ১২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন ১৫ জন।
রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৫ জন এবং দুই সিটির বাইরে আরও ২১ জন।
বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ১০ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় ৪০ জন এবং ময়মনসিংহে ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২৪১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০ হাজার ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৯ হাজার ৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে। সেই হিসাবে ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং একই বছরে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
এদিকে, গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন