ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিনোদন

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় লাইভ স্ক্রিনিং ও কনসার্ট

ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে রাজধানী ঢাকায় বিশেষ লাইভ স্ক্রিনিং ও জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। আর্জেন্টিনা ও স্পেনের বহুল প্রতীক্ষিত ফাইনালকে কেন্দ্র করে রাজধানীর দুটি ভিন্ন ভেন্যুতে দর্শকদের জন্য থাকছে আন্তর্জাতিক ও দেশীয় শিল্পীদের পরিবেশনা।

রোববার (১৯ জুলাই) রাতে বনানীর পূজা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে সঞ্জয় দেব। তার সঙ্গে মঞ্চে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে পারফর্ম করে আলোচনায় আসা সঞ্জয় দেব সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্বকাপ ফ্যানফেস্টেও অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের সামনে পারফর্ম করবেন তিনি।

আয়োজক সূত্র জানিয়েছে, অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন সঞ্জয় দেব। এ আয়োজন শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে নির্ধারিত পরবর্তী কনসার্টে অংশ নেবেন।

এদিকে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ফাইনাল কিকঅফ’ শিরোনামে আরেকটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল উপভোগের পাশাপাশি অনুষ্ঠিত হবে লাইভ কনসার্ট। এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এছাড়া পরিবেশনায় থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম।

রোববার রাত থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে সোমবার (২০ জুলাই) সকাল পর্যন্ত। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য এটি উৎসবমুখর এক রাতের আয়োজন হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় লাইভ স্ক্রিনিং ও কনসার্ট

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x