ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

নিয়ামতপুরে চোলাই মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২২ লিটার চোলাই মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৯ জুলাই সন্ধ্যায় নিয়ামতপুর থানার ৬নং পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন— তল্লা সর্বজান গ্রামের রিপন পারভেজ (২৫) ও মোঃ সেলিম রেজা (২৫) এবং সাতঘরা গ্রামের শ্রী সুতেষ (৬০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধভাবে চোলাই মদ তৈরি, মজুদ ও বিক্রয়ের কথা স্বীকার করেছে।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

নিয়ামতপুরে চোলাই মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২২ লিটার চোলাই মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৯ জুলাই সন্ধ্যায় নিয়ামতপুর থানার ৬নং পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন— তল্লা সর্বজান গ্রামের রিপন পারভেজ (২৫) ও মোঃ সেলিম রেজা (২৫) এবং সাতঘরা গ্রামের শ্রী সুতেষ (৬০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধভাবে চোলাই মদ তৈরি, মজুদ ও বিক্রয়ের কথা স্বীকার করেছে।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x