ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

ভাঙ্গায় ৩০ লাখ টাকার ১০০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ

ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১০ এবং এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। গতকাল রবিবার (১৯ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ২:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি কাভার্ড ভ্যানটি ফেলে রেখে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্তরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুর ও ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত যানবাহনটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভাঙ্গায় ৩০ লাখ টাকার ১০০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x