ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

ধামইরহাটে পুলিশের অভিযানে ২২ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার (১৯ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় ধামইরহাট থানাধীন ৫ নম্বর আড়ানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল শ্যামপুর গ্রামের বাসিন্দা মো: আরফান আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— শ্যামপুর গ্রামের মৃত আজিজুল ও মৃত সুফিয়া বেগমের ছেলে মো: আরফান আলী (৩৫) এবং পত্নীতলা থানার নেপালপুর গ্রামের মো: নুরুল ইসলাম ও মোছা: হাজেরা বেগমের ছেলে মো: হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৫)। ধামইরহাট থানা পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার অপরাধে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ধামইরহাটে পুলিশের অভিযানে ২২ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x