বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, রোববার রেজুলেশন বিভাগের উদ্যোগে প্রথমে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রশাসকদের এবং পরে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে খেলাপি ঋণ আদায়, পুনর্গঠন কার্যক্রম এবং প্রশাসকদের ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে চেয়ারম্যান ও এমডি প্রশাসক ছাড়াই ব্যাংক পরিচালনা সম্ভব বলে মত দিলেও কেন্দ্রীয় ব্যাংকের একটি অংশের কর্মকর্তাদের অভিমত, পুনর্গঠন কার্যক্রম আরও এগিয়ে নিতে প্রশাসকদের কিছু সময় দায়িত্বে রাখা প্রয়োজন। এ কারণে পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নতুন এমডি আবেদুর রহমান সিকদার দায়িত্ব গ্রহণ করায় প্রশাসকদের ভূমিকা নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে। প্রয়োজন হলে তাদের অন্য দায়িত্বেও রাখা হতে পারে। আর প্রশাসকদের প্রত্যাহার করা হলেও ব্যাংকটির ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকি অব্যাহত থাকবে।
আমানত সংকটে থাকা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা এ ব্যাংকে সরকারের ২০ হাজার কোটি টাকার মূলধন সহায়তা রয়েছে। তবে আইটি একীভূতকরণসহ কিছু কারিগরি কাজ এখনো শেষ না হওয়ায় বিদেশি লেনদেনসহ কয়েকটি কার্যক্রম এখনও আগের ব্যাংকগুলোর নামেই পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন