চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হাজী বিরিয়ানী হাউসের খাবারে মাংসের ভেতর পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, এক ক্রেতা দোকান থেকে বিরিয়ানি কিনে খাওয়ার সময় মাংসের ভেতরে পোকা দেখতে পান। পরে বিষয়টি দোকান কর্তৃপক্ষকে জানালে ঘটনাটি নিয়ে উপস্থিত লোকজনের মধ্যেও অসন্তোষ ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীর অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের কারণেই এমন ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে, স্থানীয়রা বলেন, জনস্বাস্থ্যের স্বার্থে উপজেলার সকল খাবারের দোকানে নিয়মিত স্বাস্থ্যবিধি তদারকি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন