সোমবার (২০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত জাতীয় উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে গ্রাম পর্যায় পর্যন্ত সৌরবিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)গুলোর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতের সামগ্রিক উন্নয়নে বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা অর্থায়নে ইতিবাচক আগ্রহ দেখিয়েছে।
এনজিও খাতের ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে নানা সমালোচনা থাকলেও দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক পরিবর্তনে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যা অস্বীকার করার সুযোগ নেই।
এনডিপি আয়োজিত এ জাতীয় উন্নয়ন কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় এনজিও প্রতিনিধিদের পাশাপাশি সুশীল সমাজের ব্যক্তিত্ব এবং জ্বালানি খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন