ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

বাগমারায় রেঞ্জ ডিআইজি আশিক সাঈদের দ্বিবার্ষিক পরিদর্শন: সেবার মান বাড়ানোর তাগিদ

রাজশাহী জেলার বাগমারা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও দ্বিবার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ।

আজ সোমবার (২০ জুলাই) তিনি বাগমারা থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরিদর্শনকালে ডিআইজি আশিক সাঈদ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করেন এবং দাপ্তরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরিদর্শন শেষে তিনি কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপস্থিত পুলিশ কর্মকর্তা ও বল প্রয়োগকারী সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। প্রতিটি নাগরিকের জন্য পুলিশের সেবা সহজ ও দ্রুত নিশ্চিত করার মাধ্যমে থানাকে একটি সত্যিকারের জনবান্ধব স্থানে পরিণত করতে হবে।

পরিদর্শনকালে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব হেলেনা আকতার এবং বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জিল্লুর রহমানসহ স্থানীয় অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বাগমারায় রেঞ্জ ডিআইজি আশিক সাঈদের দ্বিবার্ষিক পরিদর্শন: সেবার মান বাড়ানোর তাগিদ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x