ভোলার লালমোহনে স্ত্রীর ওপর অভিমান করে আকবর হোসেন (৩৫) নামে এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (১৯ জুলাই) বিকেলে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আকবর হোসেন ওই এলাকার মো. হানিফের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আকবর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। স্থানীয়ভাবে চিকিৎসা করা সত্ত্বেও তিনি সুস্থ হচ্ছিলেন না। রোববার বিকেলে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেলে স্ত্রী তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু স্ত্রী আকবরকে চিকিৎসকের কাছে না নিয়ে পাশের বাড়িতে যান। এতে স্ত্রীর ওপর অভিমান করে আকবর নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।
পরবর্তীতে স্ত্রী ঘরে ফিরে ঝুলন্ত অবস্থায় স্বামীকে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাঁকে মৃত দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন