ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিনোদন

মাদককে ‘না’ বলে গ্রামীণ খেলায় মাতল পাইকগাছার যুবসমাজ

মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং গ্রাম-বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা।

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার ঐতিহাসিক সরল খাঁ দীঘিতে এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন সরল-বান্দিকাটি যুব সংঘ।

দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুরের তীব্র রোদ উপেক্ষা করে শত শত নারী-পুরুষ ও শিশু দীঘির চারপাশে ভিড় জমান। প্রতিযোগীরা পানিতে নেমে হাঁস ধরার প্রতিযোগিতায় অংশ নিলে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার কারণে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই ঐতিহ্য সংরক্ষণ, নতুন প্রজন্মকে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সরল-বান্দিকাটি যুব সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদনেরই নয়, বরং সামাজিক সম্প্রীতি, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাদককে ‘না’ বলে গ্রামীণ খেলায় মাতল পাইকগাছার যুবসমাজ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x