ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফুটপাথে পানি বিক্রি করা সংগ্রামী কিশোর সুজনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানি বিক্রি করে উপার্জিত অর্থ দিয়ে বাবাকে পবিত্র হজে পাঠানোর স্বপ্নের কথা প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।

এরপর সুজনের স্বপ্ন বাস্তবায়ন এবং তার ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে সোমবার (২০ জুলাই) জিয়া উদ্যানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সুজনের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

অনুদান প্রদানকালে প্রতিমন্ত্রী সুজনের পরিবারের প্রতি আহ্বান জানান, তাকে আর ঝুঁকিপূর্ণ বা কায়িক শ্রমে না পাঠিয়ে নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য। একই সঙ্গে তিনি সুজনের পড়াশোনার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দেন।

প্রতিমন্ত্রীর এ আশ্বাসে আবেগাপ্লুত হয়ে সুজনের বাবা প্রতিশ্রুতি দেন, তিনি আর ছেলেকে রাস্তায় পানি বিক্রি করতে দেবেন না; বরং দ্রুত তাকে বিদ্যালয়ে ভর্তি করাবেন।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা সমাজের মানবিক ও প্রান্তিক মানুষের বিষয়গুলো তার নজর এড়ায় না। একজন ক্রীড়াবিদ হিসেবে সমাজ বা ক্রীড়াঙ্গনের যেকোনো মানবিক বিষয় সামনে এলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার এমন মানবিক উদ্যোগে গত প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে এ ধরনের বহু কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, সুজনের বাবাকে হজে পাঠানোর ইচ্ছা অত্যন্ত মহৎ। তবে সরকার চায়, সে যেন ফুটপাথে পানি বিক্রি না করে লেখাপড়া করে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয় এবং ভবিষ্যতে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারে।

সুজনের পরিবারের আর্থিক অবস্থা, অসুস্থ মায়ের চিকিৎসা এবং একমাত্র উপার্জনক্ষম বাবার কষ্টের বিষয় বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী জানান, এখন থেকে সুজনকে আর রাস্তায় কাজ করতে হবে না। তার পড়াশোনার পাশাপাশি পরিবারের ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা সরাসরি সুজনের বাবার কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, সুজন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে একজন যোগ্য মানুষ হিসেবে নিজের স্বপ্ন বাস্তবায়ন করবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x