মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরে ডুবে রাফিয়া (৩) ও রাইসা (২) নামে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মৌশা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, এক শিশুকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপর শিশুটিও পানিতে ডুবে যায়।
স্বজনরা জানান, সকালে বাড়ির পাশের একটি পুকুরের ধারে খেলছিল রাফিয়া ও রাইসা। একপর্যায়ে অসাবধানতাবশত রাইসা পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করতে রাফিয়া পানিতে নামে। এ সময় দুই শিশুই পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
নিহত রাফিয়া মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে এবং রাইসা আলিনুরের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো বোন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
একই পরিবারের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে মৌশা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন