ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শ্রেষ্ঠদের সম্মাননা অবসরপ্রাপ্তদের সংবর্ধনা

বরিশাল জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় পুলিশ লাইন্স গ্রাটিটিউড হলে জেলা পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নিয়মিত এ কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা তাদের কর্মক্ষেত্রের নানা সুবিধা-অসুবিধা এবং সমস্যা খোলামেলাভাবে তুলে ধরেন। পুলিশ সুপার উপস্থিত সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও ব্যবস্থা গ্রহণ করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় পিআরএল (PRL)-এ গমনকারী পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া সদস্যদের হাতে পুলিশ সুপার সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। দীর্ঘদিন একসঙ্গে দায়িত্ব পালন করা সহকর্মীদের বিদায়ের এ পর্বে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এছাড়া জুন-২০২৬ মাসে গুরুত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সম্মাননা ক্রেস্ট, সনদ এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, যোগ্য কাজের যথাযথ মূল্যায়ন পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি করে।

অনুষ্ঠানে বরিশাল জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত 'দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়'-এর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী কৃতি শিক্ষার্থীদেরও সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আবু ছালেহ্ মো. আনছার উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শ্রেষ্ঠদের সম্মাননা অবসরপ্রাপ্তদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x