খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের কৃতি সন্তান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী হুসাইন আহমেদ বর্তমানে ভারতের তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (CMC) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরণব্যাধি যক্ষ্মা (টিবি)-এর জটিলতায় আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
পরিবার ও সহপাঠী সূত্রে জানা গেছে, চিকিৎসকদের মতে হুসাইনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে সুস্থ করে তুলতে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন, যা বহন করা তার পরিবারের পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না।
হুসাইন ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। মেধাবী এই শিক্ষার্থী পড়াশোনা শেষ করে পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়ার স্বপ্ন দেখলেও, হঠাৎ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সেই স্বপ্ন আজ অনিশ্চয়তার মুখে।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার পেছনে ইতোমধ্যে তাদের সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে। বর্তমানে উন্নত চিকিৎসার ব্যয় নির্বাহ করতে গিয়ে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
এদিকে, হুসাইনের চিকিৎসার জন্য স্থানীয়ভাবে তহবিল সংগ্রহের পাশাপাশি গণ-তহবিল (ক্রাউডফান্ডিং) কার্যক্রম শুরু করেছেন তার সহপাঠীরা।
ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের প্রতিনিধি সাকিবুল হাসান বলেন,
“হুসাইন আমাদের প্রিয় বন্ধু। আমরা সবাই চাই সে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। কিন্তু চিকিৎসার বিপুল ব্যয় আমাদের সামর্থ্যের বাইরে। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা ছাড়া তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।”
হুসাইনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করতে আগ্রহীদের নিচের নম্বরে অনুদান পাঠানোর অনুরোধ জানিয়েছেন তার সহপাঠীরা।
বিকাশ/নগদ (ব্যক্তিগত): ০১৯২৬৮১৮০৬১
সহপাঠী ও স্বজনদের বিশ্বাস, সমাজের মানুষের সম্মিলিত সহযোগিতা একটি সম্ভাবনাময় তরুণের জীবন বাঁচাতে এবং একটি অসহায় পরিবারের মুখে আবারও হাসি ফিরিয়ে আনতে পারে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন