ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজের আহ্বান জানালেন জুবাইদা রহমান

জাতীয় যেকোনো দুর্যোগে দল-মতের বিভেদ ভুলে মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সর্বোচ্চ পরিচয়, যা সমাজে মমত্ববোধ ও পারস্পরিক একাত্মতার বন্ধনকে আরও দৃঢ় করে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘২১ জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের যেকোনো দুর্যোগে সবার আগে মানুষের কথা চিন্তা করতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক এই সহায়তাই সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

তিনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, কঠিন এই শোককে শক্তিতে রূপান্তর করে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার যে সাহস তারা দেখিয়েছেন, তা সবার জন্য অনুপ্রেরণাদায়ক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, মাইলস্টোন স্কুলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনাটি দেশের ইতিহাসের অন্যতম একটি বেদনাদায়ক অধ্যায়। তিনি বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুনে দগ্ধ শিশুদের উদ্ধার করতে গিয়ে শিক্ষিকা মাহেরিন চৌধুরী যে আত্মত্যাগ করেছেন, তার প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, ওই সংকটময় সময়ে সিঙ্গাপুর, ভারত ও চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকেরা যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন, তা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। একই সঙ্গে দেশের চিকিৎসকেরাও অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সম্প্রতি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি প্রতিনিধি দল জাতীয় বার্ন ইউনিটের স্কিন ব্যাংক এবং চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করেছে। নিহত ও আহতদের পরিবারের দাবির বিষয়ে তিনি বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। তিনি অবশ্যই আপনাদের বার্তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। পাশাপাশি তিনি নিজেও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিয়ে পুনর্বাসন ও চিকিৎসাসংক্রান্ত সব বার্তা তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং ড্যাবের সভাপতি ডা. হারুনুর রশীদসহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজের আহ্বান জানালেন জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x