ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

তনু হত্যা মামলায় আরও দুই সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সাবেক সেনাসদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তদন্তের স্বার্থে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম ও তনুর বন্ধু ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ সংগ্রহের অনুমতি দেন।

গত ১৭ জুলাই নতুন করে যাদের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন কুমিল্লা রাজাপাড়া এলাকার এম এ হান্নানের ছেলে সাবেক সেনাসদস্য ফয়সাল আহমেদ রাব্বি এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেগাই গ্রামের সুলাইমান হোসেনের ছেলে সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম।

ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে পিবিআই সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করার পর সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ ও শাহীন আলম দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর গত ১৭ জুলাই আরও দুই সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ দেন আদালত। এ নিয়ে এখন পর্যন্ত মোট পাঁচজন সাবেক সেনা কর্মকর্তার ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি হাফিজুর রহমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

তনু হত্যা মামলায় আরও দুই সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x