ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজধানী

সবুজবাগে কুপিয়ে হত্যা বিএনপি কর্মী, কবজি বিচ্ছিন্ন

রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ (৩৬) নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সবুজবাগের রাজারবাগ বাজারের পানির পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পলাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম আবুল বাশার। তিনি সবুজবাগ থানার ৭১ নম্বর মাদারটেক এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পলাশকে নিয়ে আসা তার প্রতিবেশী হীরা জানান, পলাশ পেশায় প্রাইভেটকার চালক ছিলেন এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসে ছিলেন। পূর্বশত্রুতার জেরে একই এলাকার রয়েল, সবুজ, নাঈমসহ ১০ থেকে ১২ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হীরা আরও জানান, কয়েক দিন আগে সবুজবাগ এলাকার একটি গ্যারেজ থেকে একটি রিকশা চুরির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সবুজ নামে এক ব্যক্তি রিকশাটি নিয়ে যান। পরে পলাশ সেটি উদ্ধার করতে গেলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। সেই ঘটনার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

ঘটনার পর ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং যারা এ হত্যাকাণ্ডে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

সবুজবাগে কুপিয়ে হত্যা বিএনপি কর্মী, কবজি বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x