ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজধানী

জিরো পয়েন্ট-সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে হকারদের বসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। একই সঙ্গে নির্ধারিত সময়ের আগেই হকারদের স্বেচ্ছায় ওই এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মধ্যবর্তী স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন প্রশাসক। এ সময় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তবে মতিঝিলে অফিস সময় শেষে নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথা জানান মো. আব্দুস সালাম। তিনি বলেন, অফিস সময় শেষ হওয়ার পর বিকেল ৪টা থেকে মতিঝিলে নাইট মার্কেট চালু করা হবে। সেখানে হকাররা বসতে পারবেন।

প্রশাসক বলেন, সপ্তাহের সাত দিন সব জায়গায় হকারদের বসার সুযোগ দেওয়া সম্ভব নয়। বিষয়টি হকারদেরও মেনে নিতে হবে। নির্ধারিত নিয়ম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করেই তাদের বসতে হবে।

প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে উল্লেখ করে মো. আব্দুস সালাম বলেন, ধাপে ধাপে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে। এর মাধ্যমে রাজধানীর পরিবেশকে আরও সুন্দর ও বাসযোগ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সূত্র: জনবাণী

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জিরো পয়েন্ট-সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x