ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আত্মহত্যা

পরিবারের অজান্তে বোনের বিয়ে অভিমানে লামায় যুবকের আত্মহত্যা

লামায় যুবকের আত্মহত্যা

পরিবারের অজান্তে বোনের বিয়ে; অভিমানে লামায় যুবকের আত্মহত্যা

পরিবারের অজান্তে ছোট বোনের পালিয়ে বিয়ের ঘটনায় অভিমান করে বান্দরবানের লামায় এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় আনোয়ারার ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. হাসান (২৫)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসানের ছোট বোন একই এলাকার এক যুবকের সঙ্গে পরিবারকে না জানিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন হাসান। এক পর্যায়ে রাগ ও অভিমানে নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

খবর পেয়ে লামা থানার এসআই (নিঃ) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

পরিবারের অজান্তে বোনের বিয়ে অভিমানে লামায় যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x