ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

বোয়ালমারীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের থাই গ্লাসে অটোভ্যানের ধাক্কা, চালক গুরুতর আহত।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাজকান্দি-ভাটিয়াপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যান রাস্তার পাশের একটি মুদি ও কনফেকশনারি দোকানের থাই গ্লাসে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে অটোভ্যানের চালক গুরুতর আহত হন।

 উপজেলার ছোলনা মাদ্রাসার দক্ষিণ পাশে আল হেলাল স্কয়ার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফার্মের গাভীর দুধ নিয়ে যাওয়ার সময় অটোভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কনফেকশনারি দোকানের থাই গ্লাস ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে দোকানের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত চালককে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত চালক জানান, সড়কে পানি ও কাদা জমে থাকায় ব্রেক ঠিকভাবে কাজ করেনি। ফলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা সড়কের পানি নিষ্কাশন ও ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বোয়ালমারীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের থাই গ্লাসে অটোভ্যানের ধাক্কা, চালক গুরুতর আহত।

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x